ঢাবি ক্যাম্পাসে তরুণী লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১০ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক দূর্বৃত্ত। বুধবার রাত সোয়া ১২টার দিকে ক্যাম্পাসের কলা ভবনের কাছে এ ঘটনা ঘটে।রাতের ঢাকায় ওই ঘটনাকে ভয়ানক অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন তরুণী।নিজের ফেসবুক আইডিতে ঘটনার বর্ণনা পোস্ট দিয়েছেন তিনি।এটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।এই ঘটনায় ওই তরুণী বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় গিয়ে মামলা করতে পারেননি। আলামত সংগ্রহ করে মামলা করতে হবে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ বছর বয়সী ওই তরুণী বলেন, ‘বুধবার রাতে রিকশায় ধানমন্ডিতে আমার ভাইয়ের বাসা থেকে পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলাম। আনুমানিক রাত ১২টা ১৭ মিনিট থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে ঢুকছিলাম, কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।
‘আমি আপসেট হয়ে পড়ি তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। জোরে টান দিলে আমার জামাটা ছিঁড়ে যায়। ’
তিনি বলেন, ‘তখনও আমার কানে হেডফোন ছিল। এই অবস্থায় চিৎকার করে উঠি। আশপাশে বাইকে লোক ছিল, তবে পুলিশ ছিল না। এ সময় কেউ সাহস করে এগিয়ে আসে নাই। আমি অনেক ভয় পাই, কী করব বুঝে উঠতে পারি নাই।’
‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম ওনাকে আটকানোর জন্য। কিন্তু তাকে আটকানো সম্ভব হয় নাই এবং তিনি দ্রুত বাইক টেনে চলে যান। ওই লোক বাইকে একাই ছিলেন। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নামও লক্ষ করতে পারিনি।’
মামলার বিষয়ে তরুণী বলেন, ‘ (বৃহস্পতিবার) শাহবাগ থানায় গিয়েছিলাম। পুলিশের সঙ্গে কথা হয়েছে। মামলার আলামত সংগ্রহ করছি। আগামীকাল (শুক্রবার) মামলা করব। আমি চাই আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।’
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





